মালদা

রাজস্থানে মালদার শ্রমিক খুনের ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে মালদায় এল লাভ ক্যারাভান সংস্থা

হর্ষ মান্দেরের নেতৃত্ব (প্রাক্তন আইএএস) লাভ ক্যারাভান দল এল মালদায় ৷ সেই ক্যারাভানের দলে ১৭ জন সদস্য আসেন। ওই দলে রয়েছেন লেখক, সাহিত্যিক, চিত্র পরিচালক, আইনজীবী, এমনকি সাংবাদিকরাও ৷
        
        হর্ষ জানান, গোটা দেশ জুড়েই এখন হিংসার বাতাবরণ তৈরি হয়েছে ৷ মানুষের মধ্যে মানবিকতা যেন কমে যাচ্ছে ৷ সমস্যা নিশ্চয়ই
থাকবে ৷ কিন্তু হিংসার মাধ্যমে সমস্যার সমাধান হয় না ৷ সমস্যা সমাধানের জন্য চাই ভালোবাসা আর সহানুভূতি ৷ মানুষের মধ্যে সেই বার্তাই ছড়িয়ে দিতে চান তাঁরা ৷ পাশাপাশি বিভিন্ন রাজ্যে হিংসায় নিহত মানুষজনের পরিবারের পাশেও তাঁরা দাঁড়াতে চান ৷ তাঁদের পরিবারের লোকজনকে জানাতে চান, তাঁরা তাঁদের পাশে রয়েছেন ৷ সেই লক্ষ্যেই এদিন তাঁরা মালদায় এসেছেন ৷ রাজস্থানে নৃশংসভাবে নিহত কালিয়াচকের আফরাজুল শেখের পরিবারের পাশে দাঁড়াতে এদিন তাঁরা সৈয়দপুর গ্রামে যান ৷ যাবেন চাঁচলের স্বরূপগঞ্জ গ্রামের সাকির আলির বাড়িতেও বলে জানান তিনি। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/EbXxRWtntNo